শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

অ্যামোনিয়া সংকট, এবার বন্ধ হয়ে গেল চট্টগ্রামের ডিএপি সার কারখানা

সিইউএফএল-কাফকো বন্ধ থাকায় মিলছে না কাঁচামাল

by admin
0 comments

চট্টগ্রামের আনোয়ারার ডাই-অ্যামোনিয়া ফসফেট (ডিএপি) ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে উৎপাদন বন্ধ হয়ে গেছে।

অ্যামোনিয়া সংকটে কারণে শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে উপজেলার রাঙাদিয়ার এ রাষ্ট্রায়ত্ত সার কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যায়।

জানা গেছে, পাশের অপর দুই সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে অ্যামোনিয়া সরবরাহ করা হয় ডিএপি কারখানায়। এই অ্যামোনিয়া দিয়েই উৎপাদন কাজ করা হয়।

কিন্তু গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে সিইউএফএল ও কাফকোতে অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। ফলে ডিএপি সার কারখানায় অ্যামোনিয়া সরবরাহ বন্ধ হয়ে পড়ে।

banner

এতদিন মজুত থাকা অ্যামোনিয়া দিয়ে উৎপাদন অব্যাহত রেখেছিল ডিএপি সার কারখানা। মজুত শেষ হওয়ায় শনিবার সন্ধ্যা থেকে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়ে।

এ বিষয়ে জানতে চাইলে ডিএপি সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ মাঈনুল হক চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘৪ মার্চ থেকে গ্যাস সংকটের কারণে সিইউএফএল ও কাফকোতে অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে গেছে। এতদিন মজুত রাখা অ্যামোনিয়া দিয়ে আমাদের উৎপাদন কাজ চলছিল। মজুত ফুরানোয় শনিবার সন্ধ্যা ৭টা থেকে আমাদের উৎপাদন বন্ধ রয়েছে।’

তিনি বলেন, ‘সিইউএফএল অথবা কাফকো—যে কোনো একটি প্রতিষ্ঠানে উৎপাদন চালু হলে আমরাও পুনরায় উৎপাদন শুরু করতে পারবো।’

ডিএপি সার কারখানাটি শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) দ্বারা পরিচালিত। ২০০৬ সাল থেকে কারখানাটিতে বাণিজ্যিক উৎপাদন শুরু হয়। ওই কারখানার দুটি ইউনিটের প্রতিটিতে ৮০০ মেট্রিক টন সার উৎপাদনের ক্ষমতা রয়েছে।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00