মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

কাতারে ভিসার মেয়াদ বাড়াল ১ মাস

প্রভাসির আসা বাড়লো

by admin
0 comments

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মেয়াদোত্তীর্ণ বা মেয়াদ শেষ হওয়ার পথে থাকা সব ধরনের ভিসার মেয়াদ এক মাসের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

২৮ ফেব্রুয়ারি থেকে পরবর্তী ১ মাসের জন্য এটি কার্যকর হবে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে ওই সময়সীমা আরও বাড়ানো হতে পারে। কাতার থেকে বাংলাদেশ দূতাবাস এবং সেখানকার গণমাধ্যম দোহা নিউজ এ তথ্য জানিয়েছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, গতকাল সোমবার কাতার সরকার বিদেশি কূটনীতিকদের জন্য এক ব্রিফিংয়ের আয়োজন করেছিল। ওই ব্রিফিংয়ে বেশির ভাগ দেশ ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে অনুরোধ জানায়। কাতার সরকার ওই অনুরোধ বিবেচনায় নিয়ে আজ এট্রি ভিসার মেয়াদ এক মাসের জন্য বাড়ানোর সিদ্ধান্তের বিষয়টি জানিয়েছে।

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভিসার মেয়াদ বাড়ানোর প্রক্রিয়া ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে। এ জন্য কোনো ফি দিতে হবে না এবং সংশ্লিষ্ট দপ্তরে উপস্থিত হওয়া বা অতিরিক্ত আবেদন জমা দেওয়ারও প্রয়োজন নেই।

banner

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00