মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের পাঁচ ইউনিটের ৪টিই বন্ধ

by admin
0 comments

রাঙামাটি কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে পানি স্বল্পতায় পাঁচ ইউনিটের চারটিই এখন বন্ধ। বর্ষাকালে বিদ্যুৎকেন্দ্রে পাঁচ ইউনিটে দৈনিক ২৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। তবে বর্তমানে সেখানে উৎপাদন হচ্ছে মাত্র ৪০ মেগাওয়াট। সচল আছে কেবল একটি ইউনিট।

বুধবার (২২ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, ২৪২ মেগাওয়াট উৎপাদন সক্ষমতার এই কেন্দ্রটি মাত্র ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পেরেছে। চালু থাকা ২ নম্বর ইউনিট থেকেই এই সীমিত উৎপাদন হচ্ছে। পানির স্তর দ্রুত নেমে যাওয়ায় মঙ্গলবার থেকে বাধ্য হয়ে উৎপাদন আরও কমিয়ে আনা হয়েছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) সূত্রে জানা গেছে, কিছুদিন আগেও দুটি ইউনিট চালু রেখে উৎপাদন অব্যাহত ছিল। কিন্তু পানির স্তর দ্রুত কমে যাওয়ায় এখন একটিমাত্র ইউনিটে সীমাবদ্ধ থাকতে হচ্ছে। বৃষ্টি না হলে পরিস্থিতির উন্নতির সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

কেন্দ্রটির ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, শুষ্ক মৌসুমে কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়াই স্বাভাবিক, তবে এবার পরিস্থিতি বেশ সংকটজনক। তিনি জানান, রুলকার্ভ অনুযায়ী যেখানে পানির স্তর থাকার কথা ৮৩.৮০ এমএসএল, সেখানে বর্তমানে তা নেমে এসেছে ৭৭.৪৭ এমএসএলে।

banner

কাপ্তাই হ্রদের পানির ওপর নির্ভরশীল এই বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন সরাসরি মৌসুমভিত্তিক। তাই বর্ষা না আসা পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনে এই ধস অব্যাহত থাকতে পারে, যা জাতীয় গ্রিডেও প্রভাব ফেলতে পারে।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00