রবিবার, জুলাই ২৬, ২০২৬

সৌদি পৌঁছেছেন ৪,৪৫৭ জন হজযাত্রী, দ্বিতীয় দিনে ঢাকা ছাড়ছে আরও ১৪ ফ্লাইট

by admin
0 comments

চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত ১১টি ফ্লাইটে মোট ৪ হাজার ৪৫৭ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ১ হাজার ২৪৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২১১ জন।

হজ যাত্রার দ্বিতীয় দিনে আজ রোববার (১৯ এপ্রিল) আরও ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৭৫৬ জন হজযাত্রী ঢাকা ত্যাগ করবেন বলে জানিয়েছে হজ অফিস।

এদিকে সকাল থেকেই রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে যাত্রীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। অন্যান্য বছরের মতো এবারও বাংলাদেশ ও সৌদি আরব—উভয় দেশের ইমিগ্রেশন কার্যক্রম হজ ক্যাম্পেই সম্পন্ন হচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ইতোমধ্যে শতভাগ হজযাত্রীর ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

হজ ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বেশিরভাগ যাত্রী সন্তোষ প্রকাশ করলেও, খাবারের মান, মশার উপদ্রব এবং ডরমিটরিতে ছাড়পোকার সমস্যা নিয়ে অভিযোগ করেছেন অনেকে।

banner

হজ অফিস জানিয়েছে, এসব ভোগান্তি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00